ঢাকাMonday , ২৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে মাদকবিরোধী অভিযান গ্রেফতার ৩

admin
অক্টোবর ২৬, ২০২৬ ১১:১৫ am
Link Copied!

মোঃ সোহাগ খন্দকার
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে জেলা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮০ গ্রাম গাজা ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৭০ টাকাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে ২৬ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৯টা থেকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। নওগাঁ সদর থানা পুলিশ ও কিউআর টিম অংশ নেয়।
অভিযানকালে সুইপার কলোনিতে মিন্টু বাশফোরের বাসার সামনে থেকে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: সদর থানার সুলতানপুর মিস্ত্রিপাড়া গ্রামের দেওনত প্রামাণিকের ছেলে আপেল প্রামাণিক (৬৫), এবং বাংগাবাড়িয়া গ্রামের বাবু সরদারের ছেলে মারুফ সরদার (২৬)।
এরপর আরেকটি বাড়িতে তল্লাশি চালিয়ে শোবার ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা নাকের ড্রপের একটি ছোট কৌটার ভেতর থেকে ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই ঘর থেকে পলিথিনে মোড়ানো ৮০ গ্রাম গাজা এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ৭০ টাকা জব্দ করা হয়। এ সময় গ্রেফতার করা হয় সদর থানার আরজি গ্রামের মৃত আব্দুল জব্বার দপ্তরির ছেলে বাবুল দপ্তরি (৬২):
গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ছয় মাসে নুনিয়াপট্টিতে জেলা পুলিশের অভিযানে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে জব্দ করা হয়েছে প্রায় ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, শতাধিক কেজি গাজা, এক হাজার লিটারের বেশি চোলাই মদ, দুই লক্ষাধিক টাকা, কয়েকটি মোটরসাইকেল
তিনি আরও বলেন, নওগাঁ শহরের নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধ ও দমনে জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ এবং ধারাবাহিক অভিযান আরও জোরদার করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।