নিজস্ব প্রতিবেদন
জামালপুর জেলাকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত রাখার ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২), জামালপুর-এর পৃথক তিনটি সফল অভিযানে মোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৩.৫ কেজি গাঁজা, ৪ কেজি ৮৫০ গ্রাম ওজনের কষ্টিপাথর (সদৃশ) এবং ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন মহোদয়ের দিকনির্দেশনায় এবং দেওয়ানগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে ডিবি-২ এর চৌকস আভিধানিক দল গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
১. গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার (ইসলামপুর)
ইসলামপুর থানাধীন সভাচর সাকিনস্থ জনৈক রফিকুলের মনোহারী দোকানের সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. মোঃ বাহাদুর আকন্দ (৪৬), পিতা- মৃত হযরত আকন্দ, মাতা- মৃত জমিলা খাতুন, সাং- সিরাজাবাদ বাহাদুরপুর।
২. মোঃ এশরাদ আলী (৩৯), পিতা- মৃত মোজাম্মেল, মাতা- মৃত গুলেছা।
(উভয় থানা- ইসলামপুর, জেলা- জামালপুর)
২. কষ্টিপাথর (সদৃশ) উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ৮ জন গ্রেফতার (দেওয়ানগঞ্জ)
দেওয়ানগঞ্জ থানাধীন তারাটিয়া বাজার সাকিনস্থ গ্রেফতারকৃত আসামি মোঃ ফরহাদ হোসেনের ইলেকট্রিশিয়ান দোকানের পেছনের রুম থেকে সংঘবদ্ধ কষ্টিপাথর চোরাকারবারি চক্রের ৮ সদস্যকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ৪ কেজি ৮৫০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথর (সদৃশ) পাথর উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. মোঃ সাইদুল ইসলাম (৪১), পিতা- মৃত মমতাজ, সাং- চকপাড়া, দেওয়ানগঞ্জ, জামালপুর।
২. মোঃ ফরহাদ হোসেন (৩৫), পিতা- মৃত ফজল হোসেন, সাং- তারাটিয়া বাজার, দেওয়ানগঞ্জ, জামালপুর।
৩. মোঃ বাবু মিয়া (৪২), পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং- মদ্দেরচর, দেওয়ানগঞ্জ, জামালপুর।
৪. মোঃ ফেলু মিয়া (৩১), পিতা- মৃত রহিজল, সাং- পোড়াভিটা, দেওয়ানগঞ্জ, জামালপুর।
৫. মোঃ আমজাদ হোসেন (৭০), পিতা- মৃত গাজিবর রহমান, সাং- বাগুয়া, থানা- ধনবাড়ী, জেলা- টাঙ্গাইল।
৬. মোঃ জোয়াহের (৫৩), পিতা- মৃত আব্দুর রহিম, সাং- সুতীগোপালপুর, থানা- গোপালপুর, জেলা- টাঙ্গাইল।
৭. মোঃ সবুজ মিয়া (৪৪), পিতা- মৃত মহিমুদ্দিন মিয়া, সাং- মুশিদ্দী দক্ষিণপাড়া, থানা- ধনবাড়ী, জেলা- টাঙ্গাইল।৮. মোঃ কামরুজ্জামান ওরফে রিপন (৬০), পিতা- মৃত মতিউর রহমান, সাং- মুশিদ্দী দক্ষিণপাড়া, থানা- ধনবাড়ী, জেলা- টাঙ্গাইল।
৩. ৭ বোতল ভারতীয় মদসহ ১ জন গ্রেফতার (বকশীগঞ্জ)
বকশীগঞ্জ থানাধীন নতুন বাটার জোর বাজার সাকিনস্থ জনৈক সাত্তারের ভাঙ্গারী দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৭ বোতল ভারতীয় মদসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি:
১. হারান বনিক (৫৫), পিতা- মৃত নারায়ন বনিক, মাতা- ছায়া বনিক, সাং- সীমার পাড়া (বকশীগঞ্জ পৌরসভা), থানা- বকশীগঞ্জ, জেলা- জামালপুর।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে ডিবি-২ এর এ ধরনের অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
