ঢাকাMonday , ২৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধা সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

admin
অক্টোবর ২৬, ২০২৬ ৪:৫১ pm
Link Copied!

মির্জা গোলাম হাফিজ
গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ফসলি জমি ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে প্রশাসন। সোমবার (২৬ অক্টোবর) উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামে পরিচালিত এই অভিযানে একটি অবৈধ ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে কচুয়া ইউনিয়নের রামনগর এলাকায় নিয়মনীতি তোয়াক্কা না করে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। এতে করে স্থানীয় আবাদি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয় এবং পরিবেশ মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সাঘাটা উপজেলা প্রশাসন রামনগর গ্রামে আকস্মিক অভিযান পরিচালনা করে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত অসাধু চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থল থেকে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
এ বিষয়ে সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন রোধে প্রশাসনের এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।