কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
জামালপুরের বকশীগঞ্জে বর্ণঢ্য আয়োজনের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার (২৬ অক্টোবর) বিকেলে দলটির উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিকেল ৪টার দিকে খয়ের উদ্দিন মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
উপজেলা গণঅধিকার পরিষদের সদস্যসচিব আমির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিয়ার সুমন।
এতে প্রধান বক্তার বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহমেদ রাজু। এ সময় অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শিশির আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সহ গণঅধিকার পরিষদ এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
