ঢাকাTuesday , ২৭ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

admin
অক্টোবর ২৭, ২০২৬ ৪:০৭ pm
Link Copied!

কাওছার আহমেদ,
সহসম্পাদক

জামালপুর সদর উপজেলার ১ নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত, কালভার্ট পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে কেন্দুয়া ইউনিয়ন পরিষদে এ পরিদর্শন করা হয়।
এ সময় ইউনিয়ন পরিষদের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের খোঁজখবর নেন। পরিদর্শনকালে গ্রাম আদালতের কার্যক্রম, কালভার্ট, ট্যাক্স-সংক্রান্ত বিষয় ও জন্মনিবন্ধনসহ ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন তিনি। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী’র এই পরিদর্শনের মাধ্যমে কেন্দুয়া ইউনিয়ন পরিষদের সেবামূলক কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি হবে।
এ সময় জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান, ইউপি সদস্য সৈয়দুর রহমান (আর্মি), প্রশাসনিক কর্মকর্তা শামছুন্নাহার, জামালপুর জেলা গ্রাম আদালতের ম্যানেজার (ডিএম) মাহফুজা রহমান, উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী শারমিন নাহারসহ ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।