১০ নং গাইবান্ধা ইউনিয়ন পরিষদের সুযোগ্য সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও জনবান্ধব নেতা মাহমুদ হাসান কবির মঞ্জিল ভাই-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছে অনলাইন নিউজ পোর্টাল ‘ময়মনসিংহ নিউজ বিডি’।
মরহুম মাহমুদ হাসান কবির মঞ্জিল জীবদ্দশায় অত্যন্ত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ১০ নং গাইবান্ধা ইউনিয়নের মানুষের সেবা করে গেছেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে আমরা হারিয়েছি এলাকার একজন নিবেদিতপ্রাণ অভিভাবক ও প্রবীণ জননেতাকে। তাঁর অমায়িক ব্যবহার, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং এলাকার উন্নয়নে তাঁর অবদানের কথা এলাকাবাসী চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে পুরো এলাকায় এক গভীর শোকের ছায়া নেমে এসেছে।
‘ময়মনসিংহ নিউজ বিডি’-এর পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা জানাই, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের এই গভীর শোক সহ্য করার ক্ষমতা দান করেন।
শোক প্রকাশে:
সম্পাদক ও প্রকাশক / বার্তা কক্ষ
ময়মনসিংহ নিউজ বিডি
