মোঃ সোহাগ খন্দকার
রানীনগর নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে “হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় হলরুমে জনস্বাস্থ্য প্রকৌশল সুমন কুমার সমর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল সুমন কুমার সমর, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জোনাব আলী, যুব উন্নয়ন অফিসার ইবনু সাব্বির আহমেদ, সমবায় অফিসার মোঃ জাফরুল ইসলাম, রাণীনগর মডেল সরকরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
