ময়মনসিংহ নিউজ বিডি ডেস্ক:
ময়মনসিংহ নিউজ বিডি সম্মানিত সহবার্তা সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক পারভীন আক্তার হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
জানা গেছে, অসুস্থতা অনুভব করায় প্রথমে তাঁকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ময়মনসিংহের মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করতে সাংবাদিক পারভীন আক্তার তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য ময়মনসিংহ নিউজ বিডি পরিবারসহ দেশবাসীর কাছে আন্তরিক দোয়া চেয়েছেন।
ময়মনসিংহ নিউজ বিডি পরিবার তাঁর আকস্মিক এই অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছে। আমরা সাংবাদিক পারভীন আক্তারের পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাঁর সুস্থতার জন্য সকলের কাছে দোয়ার আবেদন করছি।
প্রকাশক/সম্পাদপর্ষদনা পর্ষদ
ময়মনসিংহ নিউজ বিডি।
