ঢাকাSunday , ১ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

‘ক্ষমতার চেয়ার চিরস্থায়ী নয়, জনগণের ভালোবাসাই বড়” “রুহিয়ায় বললেন এমপি মির্জা ফয়সল

admin
নভেম্বর ১, ২০২৬ ১২:২৫ pm
Link Copied!

আহসান হাবিব রুবেল
ঠাকুরগাঁও প্রতিনিধি,

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন রুহিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের ভোটার ও সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান নয়, বরং সঙ্গে আনা ফুল দিয়ে রুহিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের ভোটার ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছায় বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শুভেচ্ছা বিনিময়কালে মির্জা ফয়সল আমীন বলেন, ‘ক্ষমতার চেয়ার চিরস্থায়ী নয়, জনগণের ভালোবাসাই বড়। জনগণের ভালোবাসার কাছে সবকিছুই তুচ্ছ। নির্বাচনের সময় মানুষের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করাই হবে আমার প্রথম কাজ।’
তিনি আরও বলেন, ঠাকুরগাঁও একটি কৃষিপ্রধান অঞ্চল। এ অঞ্চলের কৃষকদের অন্যতম প্রধান সমস্যা সার। কৃষকদের স্বার্থ বিবেচনায় সারের সহজলভ্যতা নিশ্চিত করতে খোলা বাজারে সার বিক্রির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। কৃষকদের সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন বলেও জানান তিনি।
এ সময় সাধারণ মানুষ তাঁর বক্তব্যকে স্বাগত জানান এবং এলাকার উন্নয়ন, কৃষি ও জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা বিএনপির সহসভাপতি আবু হায়াত নুর নবী, যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার,সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ছয় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।