ঢাকাSunday , ১ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়িয়া উপজেলা যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

admin
নভেম্বর ১, ২০২৬ ১:০৭ pm
Link Copied!

ফিরোজ আলম
ব্যুরো প্রধান ফরিদপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নড়িয়া উপজেলা শাখার বর্ধিত সভা পহেলা নভেম্বর রবিবার সন্ধ্যায় শরীয়তপুরের নড়িয়া পৌরসভা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়েছে। 
অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশামুলক বক্তব্য  শরীয়তপুর ২ আসের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি আলহাজ মোঃ সফিকুর রহমান কিরণ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,  যুবকদের প্রশিক্ষিত করে যুবকদের  শক্তিকে কাজে লাগিয়ে  বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে। এদেশের যুবকদের বেকার রাখা যাবে না। প্রতিটি যুবকের  দুটি হাতকেই কাজে রাগাতে হবে। তাহলেই দেশ অর্থে স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে।
নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি ফজলুল ওয়াহেদ খান নিক্সনের  সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহবুবুর রহমান খোকন ও নড়িয়া পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক আবুল বাশার সিকদারের  সঞ্চালনায়,  অনুষ্ঠিত এই বর্ধিত  সভায়  অন্যদের মধ্য এসময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি সামছুল আলম দাদন মুন্সী,সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আহমেদ রয়েল মাঝী,  শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মৃধা নজরুল কবির,  সিনিয়র সহসভাপতি লিয়াকত হোসেন খান, সাংগঠনিক সম্পাদক  আতিকুর রহমান মোল্লা বক্তব্য  রাকেন।
এসময়ে  নড়িয়া উপজেলার নড়িয়া পৌরসভা, ও ১৪ টি ইউনিয়নের যুবদলের নেতা কর্মিসহ  উপজেলা বিএনপি  ও  অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ   উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।