ঢাকাWednesday , ৪ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে রুহিয়ায় প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত

admin
নভেম্বর ৪, ২০২৬ ৯:৫৭ am
Link Copied!

আহসান হাবিব রুবেল
ঠাকুরগাঁও প্রতিনিধি,

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ নভেম্বর) সকাল ১০.৩০ সময় রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন এর সভাপতিত্বে তার অফিস কার্যালয়ে এ প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি মুলক সভায় উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক ঐতিহাসিক দিন। আমরা রুহিয়ায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করবো।
এ সময় উপস্থিত ছিলেন, রুহিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক সুবোধ চন্দ্র রায়, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাম (বাদল), ১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, ২নং আখানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনি পারভেজ, ৩নং রাজাগাও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, মো: তাহেরুল, ৪নং ঢোলারহাট ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, ৫নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন সহ রুহিয়া উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।