কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
জামালপুরের ইসলামপুরে ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই স্লোগানকে সামনে রেখে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-২০২৬ খ্রি. (১ম ধাপ)-এর ২য় পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়, ইসলামপুর, জামালপুরের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচি পালিত হচ্ছে। আফরোজা ফরিদ শুরুজ্জামান টেকনিক্যাল স্কুল এন্ড বি.এম কলেজ, ইসলামপুর, জামালপুরে এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোল্যা আবু সাঈদ, পিভিএম।
জানা গেছে, এই মৌলিক প্রশিক্ষণ কাল চলবে আগামী ০৪/১১/২০২৬ খ্রি. হতে ২৬/১১/২০২৬ খ্রি. পর্যন্ত। প্রশিক্ষণে সংশ্লিষ্ট কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন, যা তাদের শৃঙ্খলা ও আত্মউন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
