মোঃ নুর ইসলাম (বাপ্পী)
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার পুতুল রায় (১৬) পিতা- দীপেন, সাং- কিসামত সুখানপুকুরী (পাটবাড়ী) ,থানা – ভূ্ল্লী, জেলা- ঠাকুরগাঁও, পরিবারের লো কজনের অজান্তে বসত বাড়ির শয়নকক্ষের বাসের সরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
প্রাথমিকভাবে ভিকটিমের পরিবার ও স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদে জানা যায় ভিকটিম জাঠিভাঙ্গা শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আগামী ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী । ২৬-১০-২০২৬খ্রিঃ থেকে উক্ত বিদ্যালয়ের এসএসসি টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। তিনি টেস্ট পরীক্ষা দিচ্ছেন। বন্ধু বান্ধব ও পরিবারের লোকজনকে বলতেন তার টেস্ট পরীক্ষা ভাল হচ্ছে না। তাই সবসময় মন খারাপ করে থাকতো।
এমতাবস্থায় ০৩-১১-২০২৬খ্রি: ভিকটিম রাতের খাওয়া দাওয়া শেষ করে রাত অনুমান ২২:৩০ ঘটিকায় তার শয়ণঘরে ঘুমাতে যায়। ০৪-১১-২০২৬খ্রীঃ সকাল অনুমান ০৬:৩০ ঘটিকায় ভিকটিমের পিতা পড়ালেখার জন্য ছেলেকে ঘুম থেকে ডাকতে থাকে । একপর্যায়ে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখে ঘরের বেড়ার ফাঁকা দিয়ে ভিকটিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। ভিকটিমের পরিবার ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে নিচে নামিয়ে মৃত দেখতে পান। পরিবারের লোকজনের ধারণা ভিকটিম লেখা পড়ার চাপের কারণে স্বেচ্ছায় আত্মহত্যা করেছে। তার মৃত্যুর বিষয়ে কারো প্রতি কোন অভিযোগ বা সন্দেহ নেই মর্মে জানা যায়। ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়জনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন।
