মির্জা গোলাম হাফিজ
গাইবান্ধা প্রতিনিধি:
বর্তমান সরকার গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে দেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট করে বলেছেন, সরকারকে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে হলে অবশ্যই গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে হবে।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে জেলা নাগরিক পার্টি আয়োজিত ‘সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নবিষয়ক আঞ্চলিক সমন্বয় সভা’র পূর্বে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী শপথ না নিয়ে বিএনপি সরকার গণঅভ্যুত্থান ও গণরায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
অতীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারও একইভাবে জোরপূর্বক ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা চালিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পায়নি—এই কথা স্মরণ করিয়ে দিয়ে বর্তমান প্রশাসনকেও সতর্ক করেন তিনি।
সরকারকে পূর্ণ পাঁচ বছর মেয়াদ পার করতে হলে দুটি প্রধান শর্ত মানতে হবে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে কার্যকর করা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ সাংগঠনিক সম্পাদক ডা. মো. কামরুল ইসলাম দর্পণসহ-সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন।
এছাড়াও সভায় জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। আঞ্চলিক এই সমন্বয় সভায় মূলত দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আসন্ন স্থানীয় নির্বাচনকেন্দ্রিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
