ফিরোজ আলম
ব্যুরো প্রধান ফরিদপুর
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গোসাইরহাট উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ‘দাওয়াতী মাস’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মানিক মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা উপদেষ্টা মাওলানা আব্দুস সালাম আজাদ, গোসাইরহাট উপজেলা সভাপতি মুফতি মনির হোসেন, উপজেলা সেক্রেটারি মুফতি নাজমুল হাসান মাহমুদী, উপজেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আল আমিন জাফরী এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গোসাইরহাট উপজেলা সভাপতি মাওলানা আবু হানিফসহ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
দাওয়াতী মাসের কার্যক্রমের অংশ হিসেবে সাধারণ মানুষের মাঝে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে প্রচারপত্র বিতরণ করা হয়।
এ সময় নেতৃবৃন্দ বলেন, ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে পৌঁছে দিতে দাওয়াতী কার্যক্রমের বিকল্প নেই। তাই তৃণমূল পর্যায়ে দাওয়াতী কার্যক্রম আরও জোরদার ও বিস্তৃত করতে সকল দায়িত্বশীলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
ইসলামের সুমহান আদর্শের প্রচার ও প্রসারে দাওয়াতী
মাসের কার্যক্রম সফল হোক—এই প্রত্যাশা সবার।
