কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
“করবো সমবায় গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যের আলোকে জামালপুর ইসলামপুর ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তর ইসলামপুরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়৷
উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কান্তি সাহা সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ.ই সুলতান মাহমুদ বাবু। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সহ সভাপতি একেএম শহিদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল সহ সমবায়ীবৃন্দগন উপস্থিত ছিলেন৷
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
