নুর ইসলাম বাপ্পী
ব্যরো প্রধান রংপুর।
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার ৩ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সেনপাড়া গ্রামের মুসলিম পরিবারগুলোর বসবাসের এলাকাকে পৃথকভাবে ‘মুসলিম পাড়া’ নামে নামকরণ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘মুসলিম পাড়া’ নামের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউলিয়াপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ইসমাইল হোসেন বাবু, যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু রানা, ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইউসুফ আলী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিয়াম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নতুন নামকরণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নামফলক স্থাপনের মাধ্যমে এলাকাটিকে ‘মুসলিম পাড়া’ হিসেবে পরিচিত করা হয়েছে। এখন থেকে এলাকাটি ‘মুসলিম পাড়া’ নামে চিহ্নিত হবে।
