ঢাকাWednesday , ১১ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বিধবা ভাতার টাকা উত্তোলনের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের চাকরির আশ্বাসে গরু-ছাগল বিক্রি করে টাকা দেন মা

admin
নভেম্বর ১১, ২০২৬ ৫:০৫ pm
Link Copied!

মোঃ নুর ইসলাম
ব্যুরো প্রধান রংপুর।

ঠাকুরগাঁওয়ের শুকানপুকুরী ইউনিয়নের কালিকাগাঁও ডি-হাট মন্ডলপাড়া এলাকায় বিধবা ভাতার টাকা উত্তোলনের কথা বলে অর্থ আত্মসাৎ এবং পরে মেয়েকে চাকরি দেওয়ার আশ্বাসে কয়েক লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক গ্রাম্য পুলিশের বিরুদ্ধে। অভিযোগকারী বিজলি রানী দাসের মা তারামনি দাসের দাবি, গ্রাম্য পুলিশ নব নামের ওই ব্যক্তি তাঁকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ নিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, তারামনি দাসের বিধবা ভাতার অ্যাকাউন্টে এক লাখ ৫০ হাজার টাকা জমা হয়েছে বলে তাঁকে জানান গ্রাম্য পুলিশ নব। তবে দীর্ঘদিন সিম বন্ধ থাকায় অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার বিষয়টি তিনি জানতে পারেননি। পরে গ্রাম্য পুলিশ নবের পরামর্শে সিমটি চালু করে অ্যাকাউন্টের টাকা যাচাই করেন তিনি।

এ সময় গ্রাম্য পুলিশ নব তাঁকে জানান, অ্যাকাউন্টে এক লাখ ৫০ হাজার টাকা রয়েছে। তবে ওই টাকা উত্তোলন করতে হলে তাঁর কথিত স্যারের ফোন নম্বরে ৮০ হাজার টাকা দিতে হবে। টাকা দেওয়ার পর একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) আসবে এবং সেটি জানালেই অ্যাকাউন্টের পুরো টাকা পাওয়া যাবে বলে আশ্বাস দেন তিনি।
তারামনি দাসের অভিযোগ, ওটিপি জানানোর পর তিনি অ্যাকাউন্টে আর কোনো টাকা দেখতে পাননি। বিষয়টি গ্রাম্য পুলিশ নবকে জানালে তিনি বলেন, স্যারের সঙ্গে কথা বলে আরও ব্যবস্থা করছেন। এরপর তাঁর মেয়েকে চাকরি দেওয়ার প্রস্তাব দিয়ে তিন লাখ ২০ হাজার টাকা দাবি করেন।
তারামনি দাস জানান, তাঁর মেয়েকে পুলিশ লাইনে রান্নার কাজ দেওয়ার কথা বলা হয়। এ কাজের জন্য মাসিক ১৫ থেকে ১৬ হাজার টাকা বেতন দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল। মেয়ের চাকরির আশায় তিনি গরু-ছাগল বিক্রি করে এবং বিভিন্নজনের কাছ থেকে ধারদেনা করে প্রায় তিন লাখ টাকা দেন বলে অভিযোগ করেন।
তবে টাকা দেওয়ার পর গ্রাম্য পুলিশ নব তাঁকে বলেন, তাঁর কথিত স্যারের সঙ্গে এক রাত থাকলে মেয়ের চাকরি হবে। এমন প্রস্তাবে রাজি হননি তারামনি দাসের মেয়ে বিজলি রানী দাস । তাঁর অভিযোগ, চাকরির আশ্বাস দিয়ে টাকা নেওয়ার পর এমন অনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার অর্থ ফেরত ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।