কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
জামালপুরের বকশীগঞ্জে দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুরাদ হোসেন।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সাধুর পাড়া ইউনিয়নে পুরান আইরমারী গ্রামে এই অভিযান চালানো হয়।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে জব্দ করা ২ টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
জানাগেছে, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন বসিয়ে দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিল। এতে নদীভাঙনের আশঙ্কায় দিন কাটছে নদী পাড়ের মানুষের। ইতিমধ্যে অনেক আবাদি জমি, ঘরবাড়ি ও মসজিদ মাদরাসা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এমন খবরে রাতেই অভিযান চালান (ইউএনও) ।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, সরকারি নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
