ঢাকাThursday , ১২ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

‎সরকারের কাছে আসছে শীতে বন্ধুদের জন্য ‘বউ’ চাইলো পরীক্ষার্থী

admin
নভেম্বর ১২, ২০২৬ ৫:২২ am
Link Copied!

কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

‎ফরিদপুরের মধুখালীতে এইচএসসি প্রাক-নির্বাচনী পরীক্ষায় অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছে ফয়সাল আলী (১৮) নামে সরকারি আইনউদ্দিন কলেজের এক ছাত্র। উত্তরপত্রে বন্ধুদের জন্য সরকারের কাছে ‌‘বউ’ চেয়েছে সে। এ ঘটনায় ওই ছাত্রের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
‎মঙ্গলবার (১০ নভেম্বর) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এর আগে, পরীক্ষার খাতা মূল্যায়ন করার সময় কলেজের ইসলামী ইতিহাসের শিক্ষক বিষয়টি দেখতে পেয়ে কলেজের অধ্যক্ষকে বিষয়টি জানান।
‎কলেজ সূত্রে জানা গেছে, এক মাস আগে কলেজের এইচএসসি প্রাক-নির্বাচনী পরীক্ষা শেষ হয়। সরকারি আইনউদ্দিন কলেজে অন্য শিক্ষার্থীদের মতো দ্বাদশ শ্রেণির ছাত্র ফয়সাল আলীও এ পরীক্ষায় অংশ নেয়। সে উপজেলার রায়পুর ইউনিয়নের বেসদি গ্রামের কুবাদ আলীর ছেলে।
‎গত ১২ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষায় শিক্ষার্থী ফয়সাল আলী ইসলামী ইতিহাস পরীক্ষার খাতায় লিখেছে, ‘মানুষ কী চায় তা আমি জানি না, কিন্তু আমি জানি বাংলার যুবক আজ বাঁচতে চায়, বাংলার যুবক ভালোবাসা চায়, বাংলার যুবক একটা বউ চায়। এই শীতে বউ ছাড়া থাকাটা কত কষ্টকর তা আমার বন্ধু অভি আর ছামির থেকে ভালো কে জানে? তাই আমি সরকারকে বলতে চাই, তাদেরকে একটা করে হলেও বউ দেওয়া উচিত, নাইলে আর তাদেরকে বাঁচানো যাচ্ছে না।
‎এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী ফয়সাল আলীর ও তার বাবা কুবাদ আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
‎মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজের ইসলামী ইতিহাস বিভাগের প্রভাষক মো. জাহিদুল ইসলাম বলেন, প্রায় ৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তিন-চারদিন পরীক্ষার খাতা মূল্যায়ন করতে গিয়ে ওই ছাত্রের খাতায় এসব লেখাগুলো দেখতে পাই। পরবর্তীতে কলেজের অধ্যক্ষকে বিষয়টি অবগত করি। আসলে বিষয়টি খুবই দুঃখজনক। একজন ছাত্রের কাছ থেকে পরীক্ষার খাতায় এ ধরনের লেখা খুবই লজ্জাজনক।
‎মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকারও দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক, লজ্জাজনক। এমন শিক্ষা শিক্ষার্থীদের কখনোই দেওয়া হয়নি।
‎তিনি বলেন, ওই শিক্ষার্থীর বিরুদ্ধে বিধিমোতাবেক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এরইমধ্যে তার বাবাকে কলেজে এসে অধ্যক্ষের সঙ্গে সাক্ষাতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
‎মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে আমাকে কিছু জানায়নি। তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।