ঢাকাThursday , ১২ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় মাদকবিরোধী অভিযান ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin
নভেম্বর ১২, ২০২৬ ৫:২৬ am
Link Copied!

মোঃ সোহাগ খন্দকার
রাণীনগর নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় মাদকবিরোধী অভিযান ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ । মঙ্গলবার (১১ নভেম্বর) সদর থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতেজেলা গোয়েন্দা শাখা (ডিবি), জানতে পারে, নওগাঁ সদর থানাধীন চকতারতা গ্রামের “সালে ফেরদৌসের মেহগনি বাগানের” আশপাশে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বিকেল ৩টা ৩০ মিনিটে অভিযানিক টিম সেখানে অভিযান চালায়।
অভিযানে আসামি লিটন বাবুকে (৪৫) দেহ তল্লাশি করা হয়। তার হাতে থাকা কালো রঙের একটি শপিং ব্যাগের ভেতর থেকে প্রতি পাতায় ১০টি করে মোট ১৫ পাতায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উপস্থিত লোকজনের সামনে ট্যাবলেটগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় লিটন বাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।