ঢাকাThursday , ১২ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ ২০ বছর পর নতুন ভবন হচ্ছে জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসায়

admin
নভেম্বর ১২, ২০২৬ ৫:৩৮ am
Link Copied!

কাওছার আহমেদ,
ব্যুরো প্রধানময়মনসিংহ।

মাদ্রাসার অনার্স ভবনের সামনে পাশাপাশি দুটি নাম ফলক, ভবনের ভেতর প্রবেশ করতে গেলেই সবার চোখে পড়ে যায়। একটি ফলক স্থাপিত ২০০৬ সালের আর একটি ২০২৬ সালের মাঝখানে ২০ বছরের আর কোন ভিত্তিপ্রস্তর চোখে পড়ে না। জামালপুরের দেওয়ানগঞ্জ স্নাতকোত্তর কামিল মাদ্রাসার উন্নয়নের চিত্র যেন এই দুই নাম ফলকেই চিত্রায়িত হয়ে আছে।
উপজেলার অন্যান্য মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্তরের মাদ্রাসা কলেজ গুলোয় বড় বড় বহুতল বিশিষ্ট ভবন নির্মিত হলেও অজ্ঞাত কারণে বাদ পড়ে গেছে এই স্বনামধন্য মাদ্রাসাটি। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের এক প্রাচীনতম ধর্মীয় বিদ্যাপীঠ এই মাদ্রাসা। জামালপুর তথা ময়মনসিংহ বিভাগের ভেতর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক শ্রেষ্ঠ বিদ্যাপীঠে দীর্ঘ ২০ বছর পর নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে ।গতকাল ১০ নভেম্বর ভবনের বেজমেন্ট ঢালাই কাজ শুরু হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নতুন ভবনটি নির্মিত হচ্ছে। কিছুদিন আগে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এর আগে ২০০৬ সালে উক্ত প্রতিষ্ঠানে একটি নতুন ভবন স্থাপিত হয়েছিল যেটি বর্তমানে অনার্স ভবন নামে সুপরিচিত, সে সময়েও ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। মাঝখানে দীর্ঘ ২০ বছর কেটে গেছে এখানে আর কোন উন্নয়ন কাজ হয়নি, স্থাপিত হয়নি নতুন কোন ভবন। শিশু শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যন্ত হাজার হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করলেও এখানে পর্যাপ্ত শ্রেণী কক্ষ নেই।
১৯৪৮ সালে মাদ্রাসাটি স্থাপিত হলেও মাঝখানে এখানে তেমন কোন উন্নয়ন কাজ হয়নি। মাদ্রাসায় সরেজমিনে গিয়ে দেখা যায় দীর্ঘ কয়েক দশকে অত্র মাদ্রাসায় কোন উন্নয়নের চিহ্ন চোখে পড়ে না, মাদ্রাসা প্রতিষ্ঠার শুরুর দিকে যা হয়েছে তাই ২০০৬ সালের আগ পর্যন্ত এখানে কোন নতুন ভবন স্থাপিত হয়নি। ২০০৬ সালে অনার্স ভবনের প্রথম তলা নির্মিত হয়। এরপরে ২০২৬ সাল পর্যন্ত আর কোন নতুন ভবন হয়নি। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসলে দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ তথা জামালপুর ১ আসন থেকে প্রথমবারের মত এমপি নির্বাচিত হন এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি ২০০৬ সালে মাদ্রাসার জন্য একটি চার তলা ভিত বিশিষ্ট একতলা ভবন উদ্বোধন করেন। এরপর মাদ্রাসার নিজস্ব অর্থায়নে দ্বিতল ভবনের কাজ হয়। তখন থেকে ২০২৬ সাল মাঝখানে ২০ বছর অতিবাহিত হয়ে গেছে. অন্তর্বর্তী সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল দীর্ঘ ১৭ বছর। এই আসন থেকে কয়েকবার সংসদ সদস্য এবং একবার মন্ত্রী হয়েছিলেন আবুল কালাম সেসময় এখানে নতুন কোন ভবন নির্মিত হয়নি।
পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই মাদ্রাসায় দীর্ঘ ২০ বছর কোন নতুন ভবন নির্মিত না হওয়ার বিষয়টিকে আশ্চর্যজনক এবং রহস্যজনক হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় এবং মাদ্রাসা সংশ্লিষ্টরা। উপজেলা থেকে দূর-দূরান্তের প্রত্যন্ত অঞ্চলের দাখিল মাদ্রাসা,মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলোতে চার তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ভবন নির্মিত হলেও এই মাদ্রাসায় কিছুই হয়নি। গত ১৭ বছর এখানে কোন ভবন বরাদ্দ দেওয়া হয়নি। উপজেলার গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠানে কেন বিগত ১৭ বছর কোন নতুন ভবন নির্মাণ করা হয়নি এ ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং স্থানীয়দের ভেতর থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মাদ্রাসার সিনিয়র শিক্ষক বলেন, বিগত ১৭ বছর এই মাদ্রাসার যারা পরিচালনা পরিষদের দায়িত্বে ছিলেন তাদের সাথে স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক বিরোধের কারণে এখানে কোন উন্নয়ন কাজ হয়নি। তারা বলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ইস্তিয়াক হোসেন দিদার যখন এই মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ছিলেন, তখন এই আসনের এমপি আবুল কালাম আজাদ তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। তার সাথে ইশতিয়াক হোসেন দিদারের দলীয় বিরোধ ছিল প্রকাশ্য। সেই বিরোধের কারণে এখানে কোন উন্নয়ন হয়নি, নির্মিত হয়নি নতুন কোন স্থাপনা।
পরবর্তীতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হলে একই অবস্থা চলতে থাকে।তাদের সাথে তৎকালীন এমপির সুসম্পর্ক না থাকার মাসুল দিয়েছে এই মাদ্রাসাটি। দলীয় গ্রুপিংয়ের শিকার হয়ে উন্নয়ন বঞ্চিত হয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানটি। বিগত দিনে প্রতিষ্ঠানের দায়িত্বশীল সভাপতিরা এমপির পছন্দের লোক না হওয়ায় উন্নয়ন থেকে মাইনাস ছিল। মাদ্রাসার স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম খোকা বলেন, সাবেক এমপি আবুল কালাম আজাদ এই মাদ্রাসায় কোন উন্নয়ন করতে চাননি তাই বিগত ১৭ বছর এই মাদ্রাসায় নতুন কোন ভবন নির্মিত হয়নি। মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম বলেন, এই মাদ্রাসায় শুধু বিগত ১৭ বছর উন্নয়ন হয়নি বিষয়টি সেরকম নয়। বরং প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যাক্তিদের অবহেলা এবং আন্তরিকতার অভাবে, যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অভাবে নতুন ভবন নির্মিত হয়নি। শুধু এমপি মন্ত্রীদের দোষ দিয়ে কি লাভ! শিশু না কাদলে যেমন মা দুধ দেয় না ঠিক তেমনি ভাবে প্রতিষ্ঠানের প্রধানরা যদি নিজেদের অধিকার আদায় সোচ্চার না হয় তাহলে সেসব প্রতিষ্ঠান পিছিয়ে থাকে, যেটি হয়েছে অত্র মাদ্রাসার ক্ষেত্রে।
মাদ্রাসার গভর্নিং বডির সাবেক সভাপতি আমির হোসেন মুরাদ বলেন, সাবেক এমপি আবুল কালাম আজাদ এই মাদ্রাসার সাথে বৈষম্য করেছেন তাই দীর্ঘ ১৭ বছর এখানে কোন ভবন নির্মিত হয়নি। তিনি
বকশীগঞ্জের উন্নয়নে আগ্রহী ছিলেন দেওয়ানগঞ্জের উন্নয়নের ক্ষেত্রে উদাসীন ছিলেন। তাই দীর্ঘ ১৭ বছর একটা ইটেরও বন্দবস্ত হয়নি এখানে।
মাদ্রাসার অধ্যক্ষ মোতালেব হোসেন খান জানান,অত্র মাদ্রাসাটি ময়মনসিংহ বিভাগের অন্যতম একটি সুপ্রসিদ্ধ মাদ্রাসা কিন্ত এর ক্ষেত্রে যেটি হয়েছে অত্যন্ত দুঃখজনক। আন্তরিকতার অভাবেই তৎকালীন সময়ে কেউ ভবন নির্মাণের উদ্যোগ নেয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।