ঢাকাSaturday , ১৪ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ কোতোয়ালি থানা চত্বর থেকে পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল চুরি

admin
নভেম্বর ১৪, ২০২৬ ৬:০০ am
Link Copied!

সৈয়দ এনামুর রকিব
নিজস্ব প্রতিনিধ।

থানার ভেতরেই নিরাপদ নয় পুলিশের বাহন, সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার থানা চত্বর থেকেই এক পুলিশ কর্মকর্তার ব্যবহৃত মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত ৪ নভেম্বর বুধবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামানের ব্যবহৃত একটি ইয়ামাহা এফজেড-এস ভি৪ (ম্যাট ব্ল্যাক) মোটরসাইকেল চুরি হয়। বৃহস্পতিবার সকালে তিনি মোটরসাইকেলটি নির্ধারিত স্থানে দেখতে না পেয়ে বিষয়টি জানতে পারেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দায়িত্ব পালনের উদ্দেশ্যে এসআই কামরুজ্জামান তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি কোতোয়ালি মডেল থানার কম্পাউন্ডের নির্ধারিত স্থানে তালাবদ্ধ করে রাখেন। পরে তিনি রাতের ডিউটিতে চলে যান। পরদিন সকালে এসে দেখেন, নির্ধারিত স্থানে মোটরসাইকেলটি নেই। অনেক খোঁজাখুঁজির পরও সেটির সন্ধান না পেয়ে থানায় বিষয়টি অবহিত করেন।
থানার মতো সংরক্ষিত ও নিরাপত্তাবেষ্টিত এলাকা থেকে খোদ একজন পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের নিজস্ব বাহনই যদি থানা চত্বরে নিরাপদ না থাকে, তাহলে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বলে মনে করছেন অনেকে।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। থানার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোর শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত মোটরসাইকেলটি উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।