ঢাকাSunday , ১৫ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

admin
নভেম্বর ১৫, ২০২৬ ১২:০৬ pm
Link Copied!

মোঃ নাজমুল ইসলাম (মিলন)
দিনাজপুর প্রতিনিধি।

দিনাজপুরের বীরগঞ্জে গেইন এর আয়োজনে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর রবিবার সকাল ১১ টায় বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ হলরুমে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে ডাইভারসিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইম্প্রুভড ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি (রেইন্স) প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহযোগিতায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রকল্পটিতে আর্থিক সহযোগিতা করেছেন ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাদ), গ্লোবাল এগ্রিকালচার এন্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম।
প্রশিক্ষক হিসাবে উপস্থিত থেকে গেইন বাংলাদেশ এর কনসালটেন্ট সুবর্না ইসলাম অনুষ্ঠানটি পরিচলনা করেন। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন।
এ সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, আরিফ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণে ইউনিয়ন কমিটির সদস্য বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ,সরকারী সংশ্লিষ্ট বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ইমাম, নারী উদ্যোক্তা, বাজার কমিটির প্রতিনিধি, কর্মী, শিক্ষক, সাংবাদিক সহ সুধী সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।