ঢাকাSaturday , ২৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

admin
অক্টোবর ২৪, ২০২৬ ৯:৫৩ am
Link Copied!

কাওছার আহমেদ,

ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে সাথী আক্তার (৯ ) নামে এক ৩য় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়’রা।নিহত সাথী আক্তার ওই এলাকার জাকিরুল ইসলামের কন্যা। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে সাথী আক্তার তার ফুফু জুমুরী বেগমের সঙ্গে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে কাপড় ধুতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত নদীর পানিতে ডুবে যায় শিশুটি । অনেকক্ষণ সাথীকে দেখতে না পেয়ে তার ফুফু ডাক চিৎকার শুরু করেন।পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ২ ঘন্টা পর নদী থেকে সাথী আক্তারের নিথর দেহ উদ্ধার করা হয়।বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।