ঢাকাTuesday , ১৭ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা

admin
নভেম্বর ১৭, ২০২৬ ১০:২৯ am
Link Copied!

মোঃ গোলাম মোস্তাফা
বিশেষ প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আশিক মাহমুদ (২৫) প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পরিবারের আবেদনের প্রেক্ষিতে জামালপুর জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী ৫ ঘন্টার জন্য আশিক মাহমুদকে জেলা কারাগার থেকে মুক্তির নির্দেশ দেন।
পরে দুপুর ১ টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে বিকাল ৩ টায় বকশীগঞ্জ পৌর এলাকার সীমারপাড় ঈদ গাহ মাঠে বাবার জানাজায় অংশ নেন আশিক মাহমুদ।
এসময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
জানাজায় বাবার জন্য উপস্থিত সকলের নিকট ক্ষমা ও দোয়া প্রার্থণা করেন আশিক মাহমুদ।
জানাজায় স্থানীয় গণমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
এর আগে গত বৃহস্পতিবার পৌর শহরের সীমারপাড় এলাকার নিজ বাড়ি থেকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয় পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আশিক মাহমুদ।
আশিককে গ্রেপ্তারের পর তার বাবা চিক্কু মিয়া অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় সোমবার রাত ৯ টায় মারা যান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।