ঢাকাTuesday , ১৭ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে খেজুরের রস খেতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

admin
নভেম্বর ১৭, ২০২৬ ১০:৩১ am
Link Copied!

সৈয়দ এনামুর রকির
স্টাফ রিপোর্টার।

জামালপুরের মাদারগঞ্জে খেজুরের রস খেতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রুকন (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার ঘুঘুমারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুকন পাটাদহ উত্তরপাড়ার প্রবাসী কালু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে রুকন তার তিন বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ঘুঘুমারি এলাকায় খেজুরের রস খেতে যায়। এ সময় মোটরসাইকেলটির অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে রুকন গুরুতর আহত হয়।
পরে তার দুই বন্ধুসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।