কাওছার আহমেদ
স্টাফ রিপোর্টার।
পাবনার ফরিদপুর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মশাল মিছিল করেছে সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বীর মুক্তিযোদ্ধা ওয়াজিউদ্দিন খান পৌর মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
এতে উপস্হিত ছিলেন উপজেলার ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সজিব। শ্রমিকদলের সভাপতি রাকিবুল ইসলাম বুলবুল।, ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মোঃ হীরা মোল্লা। মুরাদ, জবা সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
