ঢাকাFriday , ২০ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দুই দফা রাষ্ট্রিয় সম্মানে চীর বিদায় নিলেন সাবেক সেনা কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন ছৈয়াল

admin
নভেম্বর ২০, ২০২৬ ৬:৫১ am
Link Copied!

ফিরোজ আলম
ব্যুরো প্রধান ফরিদপুর।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাবেক সেনা কর্মকর্তা ও বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন ছৈয়ালের নামাজে জানাজা  ভোজেশ্বর ইউনিয়নের নিজ গ্রাম উপসী গ্রামের  উত্তর উপসী বাইতুল মামুর জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এর ঈদগা ময়দানে কয়েক হাজার লোকের অংশ গ্রহনে
১৯ নভেম্বর বৃহস্পতিবার  দুপুর তিনটায়  সম্পূর্ণ হয়েছে।
নামাজে জানাজা শেষে উত্তর উপসী বাইতুল মামুর জামে  মসজিদ মাদ্রাসার কবরস্থানে দাফন সম্পূর্ণ  করে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়েছে।
৭১ এর মুক্তিযুদ্ধের বীর সেনা আবুল হোসেনকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অনার সম্মান প্রদান করা হয় । তার মরদেহকে বাংলাদেশ এর জাতীয় পতাকা দিয়ে ঢেকে বিহ্বল সুর বাজিয়ে ও অস্ত্র তুলে ,  স্যালুট জানিয়ে  ফোলের তোরা দিয়ে সম্মাননা প্রদান করা হয় আনুষ্ঠানিক ভাবে ।  নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান,  মুক্তিযোদ্ধাদের নড়িয়া উপজেলা কমান্ডার মজিবুর রহমান ও বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা রাষ্ট্রীয় শ্রদ্ধায় অংশ নেন।
এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে আলাদাভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। তার মরদেহ বাংলাদেশ এর জাতীয় পতাকা  ও বাংলাদেশ সেনাবাহিনীর পতাকায় ঢেকে রাষ্ট্রীয় সম্মান জানান সেনা বাহিনীর পদ্মা সেনা ক্যাম্প থেকে আগত সেনা কর্মকর্তা ও সেনা সদস্যরা।  শ্রদ্ধা জানান তার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে। বাজানো হয় বিহবলের চীর বিদায়ী করুন সূর।
এ সময় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা আবুল ছৈয়ালে  সম্মানে একসাথে  ফাকা আকাশে কয়েক রাউন্ড গুলি ছুড়ে সম্মান প্রদান করেন সেনাবাহিনীর গার্ড অব প্রদানকারী  দলটি।
সেনাবাহিনীর পক্ষ থেকে তার মৃত্যুতে পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। বীর মুক্তিযুদ্ধা আবুল হোসেন ছৈয়ালের দুই পুত্র মোঃ মাহবুব ছৈয়াল ও হাফেজ মামুন ছৈয়ালের হাতে জাতীয় পতাকা ও সেনাবাহিনীর পতাকা তুলেদেন সেনা কর্মকর্তা।
তার মৃত্যুতে তার পরিবার,  স্বজন,  ব্যবসায়ী মহল ও গ্রামবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে কয়েকমাস ধরে ঢাকার সিএমএস  সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছিরেন।  অবস্থার অবনতি হয়ে গত ১৭ দিন ধরে আইসিও বিভাগে ভর্তি ছিলেন। চিকিৎসা রত অবস্থায় ১৮ নভেম্বর বুধবার রাত ৮টা ১৫ মিনিটের সময় ইন্তেকাল করেন।
তিনি স্ত্রী ২ পুত্র সন্তান ও ২ কন্যা এবং ৮ জন নাতি নাতনি রেখে গেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল  ৭৩ বছর। তিনি ১৯৭১ সালে কিশোর বয়সে নবম শ্রেনীতে পড়া অবস্থায় নিজের জীবনের মায়া ত্যাগ করে দেশ স্বাধীন করার ব্রুত নিয়ে মুক্তি যুদ্ধে যোগদান করেছিলেন। প্রশিক্ষণ নিয়ে তিনি পাকিস্তানের হানাদার বাহিনীর সাথে কয়েকটি জেলায় সম্মূখ যুদ্ধে অংশ নিয়েছিলেন। দেশ স্বাধীন হওয়ার পরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন। পরে তিনি কয়েক দফা পদোন্নতি পেয়ে লান্স কর্পোলাল পদ মর্যাদায় অবসরে আসেন। পরে তিনি ভোজেশ্বর বাজারে ব্যবসা শুরু করে প্রতিষ্ঠিত ব্যবসায়ি হয়ে উঠেন।
তিনি বাংলাদেশ আওয়ামীলীগ রাজনীতির স্থানীয় নেতা ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।