ঢাকাSaturday , ২১ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়

admin
নভেম্বর ২১, ২০২৬ ১২:৩৪ pm
Link Copied!

অর্থনীতি ডেস্ক: দেশের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় বর্তমানে ডিম ও মুরগির উৎপাদন সন্তোষজনক থাকলেও বিভিন্ন চ্যালেঞ্জের মুখে রয়েছে পোলট্রি শিল্প। বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের আহ্বায়ক মশিউর রহমান সম্প্রতি এক সাক্ষাৎকারে এই খাতের সার্বিক পরিস্থিতি ও সম্ভাবনার দিকগুলো তুলে ধরেছেন। তাঁর তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে দেশে ডিম ও ব্রয়লার মুরগির উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চাহিদার তুলনায় বর্তমানে দেশে প্রায় দশ শতাংশ বেশি ডিম এবং পাঁচ শতাংশ বেশি ব্রয়লার মুরগি উৎপাদিত হচ্ছে।

দেশের পোলট্রি খাতের বাজার অর্থনীতির পরিধি বর্তমানে প্রায় ৫০ হাজার কোটি টাকায় পৌঁছেছে। প্রায় ৯০ হাজার নিবন্ধিত ও দুই লাখ অনিবন্ধিত খামারের মাধ্যমে এই খাতে প্রায় ৪০ হাজার কোটি টাকার বেসরকারি বিনিয়োগ রয়েছে। এছাড়া প্রত্যক্ষ ও পরক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এই শিল্পে। তবে এত বড় একটি খাত হওয়া সত্ত্বেও অতিরিক্ত গরম, জলবায়ু পরিবর্তন এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে বহু ক্ষুদ্র ও মাঝারি খামার ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে, যা উৎপাদন খাতের জন্য একটি বড় উদ্বেগের বিষয়।

খাতসংশ্লিষ্টদের মতে, পোলট্রি শিল্পে বর্তমানে সাড়ে সাতাশ শতাংশ করপোরেট করসহ বিভিন্ন ধরনের অতিরিক্ত করের বোঝা রয়েছে, যা এই ধরনের একটি মৌলিক খাতের জন্য কোনোভাবেই বাস্তবসম্মত নয়। খাতের টেকসই উন্নয়নের স্বার্থে করের হার কমানোর পাশাপাশি ফিড তৈরির কাঁচামাল ও আধুনিক যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড় দেওয়া জরুরি। একই সঙ্গে ক্ষুদ্র খামারিদের জন্য সহজ শর্তে ঋণ এবং উন্নত প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। বাজার ব্যবস্থাপনায় শুধু খুচরা বিক্রেতাদের জরিমানা না করে উৎপাদন থেকে শুরু করে সব স্তরের ব্যবসায়ীদের জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।

উৎপাদন খরচ বৃদ্ধির কারণে বাজারে ডিম ও মুরগির দামেও এর প্রভাব পড়ছে বলে জানানো হয়েছে। ফিড, ওষুধ, বিদ্যুৎ এবং জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে খামারিদের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। তবে এর পাশাপাশি পোলট্রি খাতের জৈব বর্জ্য সঠিকভাবে প্রক্রিয়াজাত করলে বিপুল পরিমাণ রাসায়নিক সার আমদানি কমানো সম্ভব। এছাড়া খামারগুলোর ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে জ্বালানি খরচ কমিয়ে এই খাতকে আরও বেশি লাভজনক ও পরিবেশবান্ধব করে তোলা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।