মোঃ রমজান আলী
স্টাফ রিপোর্টার।
ইসলামপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি), পুলিশ পরিদর্শক ও উপপরিদর্শকদের (এসআই) সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বৈঠকে তিনি যেকোনো অপচেষ্টা, ষড়যন্ত্র, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতা প্রতিহত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন, জননিরাপত্তা বজায় রাখা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ প্রশাসনকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
বৈঠক শেষে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ইসলামপুর প্রতিষ্ঠায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলা হয়, জনগণের নিরাপত্তা ও স্বস্তিই সর্বোচ্চ অগ্রাধিকার।
