কাওছার আহমেদ
স্টাফ রিপোর্টার।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত জেলা ও মহানগরের সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণের জন্য বিভাগীয় পর্যায়ে সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের তালিকা প্রকাশ করেছে। আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিটগুলোর সাংগঠনিক কার্যক্রম তদারকি করবেন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা।
গত ২১ নভেম্বর ২০২৬ তারিখে যুবদলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশানুযায়ী যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বার্তায় এই তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১টি বিভাগ ও মহানগর ইউনিটের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক ও সহ-সমন্বয়করা হলেন—
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ: সমন্বয়ক সহ সভাপতি রেজাউল কবীর পল, সহ-সমন্বয়ক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। ঢাকা বিভাগ: সমন্বয়ক সহ সভাপতি রফিক আহমেদ ডলার, সহ-সমন্বয়ক যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুদ্দীন রুবেল। চট্টগ্রাম বিভাগ: সমন্বয়ক সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল, সহ-সমন্বয়ক সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান সোহেল। রাজশাহী বিভাগ: সমন্বয়ক সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া, সহ-সমন্বয়ক যুগ্ম সাধারণ সম্পাদক আবু আতিক আল হাসান মিন্টু। খুলনা বিভাগ: সমন্বয়ক ১ম যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সহ-সমন্বয়ক যুগ্ম সাধারণ সম্পাদক মিঞা মোহাম্মদ রাসেল। সিলেট বিভাগ: সমন্বয়ক সহ সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, সহ-সমন্বয়ক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
এ ছাড়া বরিশাল বিভাগে সমন্বয়ক সহ সভাপতি এইচ এম তসলিম উদ্দিন ও সহ-সমন্বয়ক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নাসির উদ্দিন রুম্মন। রংপুর বিভাগে সমন্বয়ক সহ সভাপতি কামাল আনোয়ার আহাম্মদ ও সহ-সমন্বয়ক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনছুর খান দিপক। ফরিদপুর বিভাগে সমন্বয়ক সহ সভাপতি সাব্বির আহমেদ দিপু ও সহ-সমন্বয়ক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সোহাগ। ময়মনসিংহ বিভাগে সমন্বয়ক সহ সভাপতি সাইদ ইকবাল মাহমুদ টিটু ও সহ-সমন্বয়ক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল করিম সরকার। কুমিল্লা বিভাগে সমন্বয়ক সহ সভাপতি মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ ও সহ-সমন্বয়ক যুগ্ম সাধারণ সম্পাদক এজমল হোসেন পাইলট।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ঘোষিত জেলা ও মহানগরের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সমন্বিতভাবে পরিবীক্ষণ করতে দায়িত্বপ্রাপ্ত নেতারা কাজ করবেন।
