মুহাম্মদ ওসমান
গনিররাঙ্গুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দ্যা স্কলারস ফোরামের আয়োজনে উৎসবমুখর পরিবেশে স্কলার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই পরীক্ষায় ১হাজার ৯৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও পরীক্ষকদের উৎসবমুখর উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন বৃত্তি পরীক্ষা কেন্দ্র সচিব ও রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান, পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক কালুশাহ, সচিব কাজী আহসান উদ্দিন, যুগ্ম সচিব মো. নবির হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলী হোসাইন, যুগ্ম পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহ, পরিচালক পলাশ বড়ুয়া, পরিচালক টিটু সেন, মো. জালাল উদ্দীন, মো. খোরশেদ আলম, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উপজেলা সভাপতি রনজিত দত্ত, দিপেন দেওয়ানজি, সত্যপদ দে, সায়লা শরমিন, পম্পি দেবি, ফাতেমা বেগম, দিপন বৈষ্ণব, মো. ফোরকান, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, নুরুল আলম, সুরভী বড়ুয়া, ববি বড়ুয়া, বিউটি দাশ গুপ্ত, সাংবাদিক এম মঞ্জুরুল ইসলাম ও শাহিন আকতার প্রমুখ।
এসময় প্রধান শিক্ষক এম মিজানুর রহমান বলেন এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা আয়োজন করতে পেরে বিদ্যালয় কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দিত। এই ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা অন্বেষণে এমন আয়োজনে বিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, রাঙ্গুনিয়ায় দ্যা স্কলারস ফোরামের আয়োজনে ২০২৩ সাল হতে ধারাবাহিকভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা অন্বেষণে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। এবার ৪র্থ বারের মতো প্রায় ১হাজার ৯৩৮ জন পরীক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সকলের সহযোগিতা ও অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।
