কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
বাংলাদেশ পুলিশে, টিআরসি নিয়োগ ২০২৬
*জামালপুর জেলার প্রার্থীদের মনোযোগ আকর্ষণ করছি*
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর ২০২৬-এর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জামালপুর জেলাসহ নির্ধারিত ১৬টি জেলার প্রার্থীদের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
🗓️ পরিবর্তিত পরীক্ষার সময়সূচি:
– পূর্বনির্ধারিত তারিখ: ০৫ ডিসেম্বর ২০২৬ (শনিবার)
– পরিবর্তিত তারিখ: ০৪ ডিসেম্বর ২০২৬ (শুক্রবার)
– পরীক্ষার সময়: সকাল ১০:০০ ঘটিকা।
👉 জামালপুর জেলার সকল নিয়োগপ্রত্যাশী প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করুন এবং নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকুন।
সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা।
সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হওয়ার প্রত্যাশায়।
প্রচারনায়: পুলিশ মিডিয়া সেল, জামালপুর।
