ঢাকাTuesday , ২৪ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়ীত্ব গ্রহন আ্যডভোকেট কামাল হোসেনের, উন্নয়নে সবার সহযোগিতা কামনা

admin
নভেম্বর ২৪, ২০২৬ ৫:০৩ pm
Link Copied!

মুহাম্মদ ওসমান গনি
রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী। শিক্ষার মান বৃদ্ধি ও বিদ্যালয়ের উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত
পদাধিকারবলে সদস্য সচিব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ হারুনুর রশিদ, শিক্ষক প্রতিনিধি স্বপন চন্দ্র ভট্টাচার্য্য, অভিভাবক প্রতিনিধি মো. ইদ্রিস মিয়া।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী পরিষদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নবনিযুক্ত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষকরা।
অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। একটি জাতিকে আলোর পথে এগিয়ে নিতে শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে বড়। জাতি গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তিনি বলেন, আমি শিক্ষা ও শিক্ষকদের জন্য নিবেদিত হয়ে কাজ করতে চাই। শিক্ষকদের মর্যাদা রক্ষা, তাদের সমস্যা সমাধান এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর শিক্ষার পরিবেশ তৈরি করাই হবে আমার মূল লক্ষ্য।তিনি আরও বলেন, একটি বিদ্যালয় শুধু ভবন দিয়ে হয় না, বিদ্যালয়ের উন্নয়ন মানে আমাদের সন্তানদের ভবিষ্যৎ উন্নয়ন। ভালো শিক্ষক, ভালো পরিবেশ, শৃঙ্খলা, অভিভাবকদের সচেতনতা এবং সবার আন্তরিকতা মিলেই একটি ভালো বিদ্যালয় গড়ে ওঠে। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক, দাতা পরিবার ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এর আগে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, এলাকাবাসী ও বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকাবাসী বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী নবনিযুক্ত সভাপতির এই আহ্বানকে স্বাগত জানান এবং বিদ্যালয়ের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।পরে বিদ্যালয়ের সার্বিক মঙ্গল, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে বৈঠক শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।