অনিক দাশ দেবাশীষ
দিঘীনালা খাগড়াছড়ি প্রতিনিধি:
সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় খাগড়াছড়ি মুক্ত মঞ্চে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, দেশে সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে বলে তারা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, অবিলম্বে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে। অন্যথায় জনগণকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
