ঢাকাFriday , ২৭ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে একসঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম, আনন্দে ভাসছে পরিবার ও এলাকা

admin
নভেম্বর ২৭, ২০২৬ ৬:০৯ pm
Link Copied!

ইকবাল হোসেন রিংকু
জেলা প্রতিনিধি,মৌলভীবাজার।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক সৌদি প্রবাসীর ঘর আলো করে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম হয়েছে। বিরল ও আনন্দঘন এই ঘটনায় নবজাতকদের পরিবার, আত্মীয়স্বজন এবং পুরো এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া গ্রামের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী সাইদুল ইসলাম রিজনের স্ত্রী একসঙ্গে এই চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে প্রসূতি মা ও চার নবজাতক সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল ও পারিবারিক সূত্র নিশ্চিত করেছে, মা ও চার নবজাতক সবাই সুস্থ এবং আশঙ্কামুক্ত আছেন।
এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর একসঙ্গে চার সন্তানের মুখ দেখার খবরে আবেগাপ্লুত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। প্রবাসে অবস্থানরত বাবা সাইদুল ইসলাম রিজনের জীবনেও এটি এক পরম আনন্দের ও স্মরণীয় মুহূর্ত হয়ে এসেছে।
এদিকে, একসঙ্গে চার কন্যাসন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে হিংগাজিয়া গ্রামসহ আশপাশের এলাকায় ব্যাপক কৌতূহল ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়। প্রতিবেশী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা পরিবারটির খোঁজখবর নিচ্ছেন এবং নবজাতকদের শুভেচ্ছা জানাচ্ছেন।
মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পরিবারের সদস্যরা নবজাতক চার কন্যাসন্তান ও তাদের মায়ের সার্বিক সুস্থতা, সুন্দর ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।