ঢাকাSaturday , ২৮ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে মশাল মিছিল বের করে বিএনপির ধাওয়া খেয়ে পালাল স্বেচ্ছাসেবক লীগ

admin
নভেম্বর ২৮, ২০২৬ ১১:২২ am
Link Copied!

কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুরে পৃথক স্থানে মশাল মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। এ সময় বিএনপির লোকজনের ধাওয়া খেয়ে মশাল ফেলে পালিয়ে যায় স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে মিছিলকারীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১ টার দিকে জামালপুর পৌর শহরের ফিসারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার রাতে জামালপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে শহরের বাইপাস এলাকা থেকে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি ফিসারি মোড় এলাকা দিকে আসতে থাকে। সেই সময় স্থানীয় বিএনপি লোকজন মিছিলটি দেখতে পেয়ে তাদের ধাওয়া দেয়। পরে মিছিলকারীরা মশাল ফেলে সেখান থেকে পালিয়ে যায়।
একই সময় জামালপুর পৌর শহরের কম্পোপুর মোড় থেকে সরাসরি আশেক মাহমুদ কলেজ ছাত্র লীগের ব্যানারে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি চন্দ্র এলাকার দিকে গিয়ে শেষ হয়। এ সময় তাদের আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগ নেতা মোদের শেখ মুজিব, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে এমন স্লোগান দিতে শোনা যায়।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, আমি মিছিলের ভিডিও দেখেছি। এ বিষয়টা নিয়ে আমার কাজ করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।