ঢাকাThursday , ২২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে ঢাকাফেরত যুবক নিখোঁজ

admin
অক্টোবর ২২, ২০২৬ ৯:৫২ am
Link Copied!

মির্জা গোলাম হাফিজ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় স্বজনের বাড়িতে বেড়াতে গিয়ে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন নিয়ন হুদা (৪০) নামে এক যুবক। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিখোঁজ নিয়ন হুদা গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

স্বজন সূত্রে জানা গেছে, দুর্গাপূজার ছুটি কাটাতে সম্প্রতি বাড়িতে আসেন নিয়ন। বুধবার তিনি সদর উপজেলার কাজলডোপ এলাকায় তাঁর বড় ভায়রা মাকসুদের বাড়িতে দাওয়াত খেতে যান। এরপর বৃহস্পতিবার দুপুরে চারজন একসঙ্গে বাড়ির পাশে ঘাঘট নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে অন্য তিনজন নদী থেকে তীরে উঠে এলেও পানির তোড়ে বা স্রোতে নিখোঁজ হন নিয়ন। এর পর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে নদী থেকে নিয়নকে উদ্ধারের জন্য রংপুরের ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়।

গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতার পাশাপাশি রংপুরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌঁছালেই নদীতে উদ্ধার অভিযান জোরদার করা হবে।এদিকে ছুটির দিনে বেড়াতে এসে এভাবে নদীতে নেমে নিখোঁজ হওয়ার ঘটনায় নিয়নের পরিবার ও আত্মীয়স্বজনদের মাঝে চরম উৎকণ্ঠা ও শোকের ছায়া নেমে এসেছে। প্রিয়জনকে দ্রুত ফিরে পাওয়ার আশায় নদীর তীরে অপেক্ষা করছেন তাঁর স্বজনেরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।