ঢাকাFriday , ২৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় খড়ের ঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু, গবাদিপশু ভস্মীভূত

admin
অক্টোবর ২৩, ২০২৬ ১:১০ pm
Link Copied!

মির্জা হাফিজ

গাইবান্ধা প্রতিনিধি

গাাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের নতুন চরে খড়ের ঘরে অগ্নিকাণ্ডে খোরশেদ আলী মণ্ডল (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।এ ঘটনায় একটি গরু ও পাঁচটি ছাগল পুড়ে মারা গেছে। আগুনে আরও তিনটি গবাদিপশু দগ্ধ হয়েছে। এতে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
নিহত খোরশেদ আলী মণ্ডল হলদিয়া ইউনিয়নের চর হলদিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত আলহাজ গফুর আলী মণ্ডলের ছেলে।নিহতের ছেলে সাহাআলম জানান, রাত ৩টার দিকে তাঁর চাচা আব্দুর রাজ্জাক ফোন করে বাবার মৃত্যুর খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

হলদিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা অগ্নিকাণ্ড ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান বলেন, ক্ষয়ক্ষতির বিবরণসহ আবেদন করলে বিষয়টি যাচাই করে সরকারি সহায়তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।