ঢাকাSaturday , ২৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয়

admin
অক্টোবর ২৪, ২০২৬ ৪:৫৯ pm
Link Copied!

কাওছার আহমেদ,

ব্যুরো প্রধান ময়মনসিংহ।

ঢাকায় অনুষ্ঠিত ২য় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় প্রথমবারের মত স্বর্ণপদক জয় করেছে জামালপুরের কারাতে খেলোয়াড়রা। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দুই দিনব্যাপী এই আসরের দ্বিতীয় দিনে শনিবার (২৪ অক্টোবর) আলাদা বয়স ক্যাটাগরিতে পৃথক দুইটি স্বর্ণপদক অর্জন করে তারা।মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিক মোরশেদ জানান, বাংলাদেশ কারাতে ফেডারেশন ২৩ ও ২৪ অক্টোবর দুই দিনব্যাপী ২য় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতা আয়োজন করে। এবারের প্রতিযোগিতায় জামালপুর জেলা থেকে মোট ২৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। এদের মধ্যে ১০-১২ বয়স ক্যাটাগরিতে তাফহীম আল হোসাইন কাতা ইভেন্টে (পুরুষ একক) অংশ নিয়ে স্বর্ণপদক অর্জন করে। অপরদিকে ১৬-১৭ বয়স ক্যাটাগরিতে আব্দুর রউফ কুমিতে ইভেন্টে (পুরুষ দ্বৈত ফাইট) অংশ নিয়ে স্বর্ণপদক অর্জন করে। জাতীয় পর্যায়ে কারাতের কোন আসরে এটাই প্রথম জামালপুরের খেলোয়াড়দের স্বর্ণপদক বিজয়। এছাড়াও ১৪-১৫ বয়স ক্যাটাগরিতে কাতা ও কুমিতে ইভেন্টে পৃথকভাবে অংশ নিয়ে আকিবুল ইসলাম বেলাল আলাদা দুইটি তাম্র পদক অর্জন করেছে। এই বিজয় শুধু খেলোয়াড়দের অর্জন নয় এটি জামালপুর জেলাকে গর্বিত করেছে। এই পদক জয়ের মধ্য দিয়ে বিজয় অর্জনের পথচলা শুরু হলো। আমরা আশা করি ভবিষ্যতেও এই পদক বিজয়ের ধারাবাহিকতা বজায় থাকবে।জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান জানান, প্রথম বারের মত স্বর্ণপদক অর্জন অত্যন্ত আনন্দের সংবাদ। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কারাতে খেলোয়াড়দের সবসময় সহযোগিতা করা হয় এবং ভবিষ্যতে তাদের আরও পৃষ্ঠপোষকতা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।