জসিম
বিশেষ প্রতিনিধ।
ক্রীড়াপ্রেমীদের জন্য নিয়ে এলো এক রোমাঞ্চকর আয়োজন। হাড়িয়াবাড়ি প্রতিদান মৎস্য প্রকল্পের উদ্যোগে শুরু হতে যাচ্ছে “নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (সিজন-১)”। রাতের আলোয় এই টুর্নামেন্ট ঘিরে স্থানীয় যুবসমাজ ও ফুটবলপ্রেমীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার।
টুর্নামেন্টের আয়োজকরা জানান, সম্পূর্ণ নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে খেলা পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের মূল আকর্ষণ ও নিয়মাবলি নিচে তুলে ধরা হলো:
মূল তথ্য:
ফরম্যাট: ৭ জন করে প্লেয়ার মাঠে খেলবে।
প্লেয়ার উন্মুক্ত: যেকোনো স্থান থেকে খেলোয়াড় নেওয়া যাবে, অর্থাৎ প্লেয়ার সম্পূর্ণ উন্মুক্ত।
স্বচ্ছতা: টুর্নামেন্টে কমিটির নিজস্ব কোনো দল থাকবে না, সকল দলই বাইরের হবে।
ভ্যানু: খেলাগুলো অনুষ্ঠিত হবে নয়া বাড়ি কাজী মাঠ প্রাঙ্গণে।
এন্ট্রি ফি: ১০০০ টাকা।
চ্যাম্পিয়ন পুরস্কার: একটি আকর্ষণীয় ট্রফি ও একটি আকর্ষণীয় কালো খাসি।
রানার্সআপ পুরস্কার: আকর্ষণীয় প্রাইজমানি।
খেলার নিয়মাবলি:
রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে।
প্রতিদিন সন্ধ্যার পর থেকে খেলা শুরু হবে।
নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বে প্রতিটি দলকে মাঠে উপস্থিত হতে হবে।
টুর্নামেন্টে প্রতিদিন একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং খেলাগুলো পয়েন্ট টেবিলের মাধ্যমে পরিচালিত হবে।
সর্বোচ্চ ২০টি দল নিয়ে এই টুর্নামেন্টটি আয়োজিত হবে এবং আজ থেকেই দল নেওয়া শুরু হয়েছে।
টুর্নামেন্টের খেলাগুলো খালি পায়ে অনুষ্ঠিত হবে।
আগ্রহী দলগুলোকে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। দল নিবন্ধন বা বিস্তারিত জানতে
যোগাযোগ করুন নিচের নাম্বারে:
মোবাইল:
01787226857 (মিদুল হাসান)
01325622693 (পিয়াস ইসলাম)
01950334670 (মিন্টু মিয়া)
01787769811 (মিনু সরকার)
রাতের আলোয় উত্তেজনাকর এই ফুটবল টুর্নামেন্ট দেখতে এবং উপভোগ করতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।
