ঢাকাSaturday , ২৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে সাত দিনব্যাপী আর্চারি প্রতিযোগিতার উদ্বোধন

admin
অক্টোবর ২৪, ২০২৬ ৩:০৩ pm
Link Copied!

সিরাজুল ইসলাম রনি

ব্যুরো প্রধান রাজশাহী।

বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২০২৭-এর আওতায় রাজশাহীতে আর্চারি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রাজশাহী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা মহিলা ক্রীড়া সংস্থা, রাজশাহীর সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।অক্টোবর ২০২৬- বিকেল ৩টায় রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি শাকিলা সোলতানা, পুলিশ সুপার (অপারেশন্স), ঢাকা রেঞ্জ, ঢাকা এবং সভাপতি, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, রাজশাহী।প্রধান অতিথির বক্তব্যে শাকিলা সোলতানা বলেন, “খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি তৈরি করে। আর্চারি একটি মনোযোগ, ধৈর্য ও দক্ষতানির্ভর খেলা। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে এবং তারা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পাবে। বিশেষ করে নারীদের খেলাধুলায় আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। নিয়মিত অনুশীলন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে রাজশাহীর খেলোয়াড়েরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করবে বলে আমি আশাবাদী।”তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ে ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ এবং খেলোয়াড়দের উপযুক্ত প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করতে হবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন এবং রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইফুদ্দিন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলফাতুন নেছা পুতুল।আয়োজক সূত্রে জানা যায়, সাত দিনব্যাপী এ আর্চারি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়েরা নিজেদের দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শনের সুযোগ পাবেন। এ আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে আর্চারি খেলার প্রসার এবং নতুন খেলোয়াড় তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।