কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ
আজ সকালে স্থানীয় একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী, নুরজাহান বেগম, মোঃ মোফাজ্জল, আব্দুর রশিদ ও আব্দুল জলিল সহ আরো অনেকে।
এ সময় বক্তারা, অভিযোগ করেন মেলান্দার সাদুরপুর গ্রামে, পৈর্তৃক সূত্রে প্রাপ্ত ২৪ শতাংশ জমি একই এলাকার ইনতাজ, মমতাজ, খলিল ও মাসুদ সহ জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণ করে। এ বিষয়ে প্রতিবাদ করলে উল্টো ভুক্তভোগীর পরিবারদের মামলা হামলা ও প্রান নাসের হুমকি ধামকি দিয়ে থাকে। এ ব্যাপারে থানায় অভিযোগ করলেও প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় বর্তমানে পরিবারটি জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছে বলে অভিযোগ করে। এ ব্যাপারে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
