ঢাকাSunday , ২৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ধানের শীষের পক্ষে বাড়ি বাড়ি লিফলেট বিতরণ, ভোট চাইলেন বিএনপি নেতাকর্মীরা

admin
অক্টোবর ২৫, ২০২৬ ৩:৫৬ pm
Link Copied!

আহসান হাবিব রুবেল
ঠাকুরগাঁও প্রতিনিধি,

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের জাতীয় সংসদ উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীনের পক্ষে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ ও ভোট চেয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে ৫নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কানিকশালগাঁও এলাকার দলুয়াপাড়ায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের বাড়িতে গিয়ে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং আগামী ২৯ অক্টোবর নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারণাকালে বিএনপি নেতারা এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ও এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে ভোটারদের সমর্থন কামনা করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজুল হক, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন, রুহিয়া উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক বকুল হোসেন, রুহিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ইউপি সদস্য নুরুজ্জামান, রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন, ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সব্যসাচী সানি এবং রুহিয়া পশ্চিম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আফজাল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রচারণাকালে নেতাকর্মীরা আগামী ২৯ অক্টোবর নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।