ঢাকাWednesday , ২৮ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

admin
অক্টোবর ২৮, ২০২৬ ৭:৪১ am
Link Copied!

মোঃ নুর ইসলাম
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের প্রস্তুতি হিসেবে কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম।
বুধবার (২৮ অক্টোবর) ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে সকালে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও পুলিশ সদস্যের হাতে নির্বাচনি সরঞ্জাম তুলে দেন।
এ সময় তিনি বলেন, ‘ঠাকুরগাঁও-১ আসনে তিনটি উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। সব ভোটকেন্দ্রে আজকের মধ্যে ভোটগ্রহণের সরঞ্জাম ব্যালট পেপার ব্যালট বক্সসহ প্রত্যেক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তর হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে। এগুলো কঠোর নিরাপত্তার সঙ্গে কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। আমরা ভোট গ্রহণের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি।’
জেলা কমিশনারের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। হাতপাখা প্রতীকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. খাদেমুল ইসলাম। বটগাছ প্রতীকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী। ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
এবার আসনটিতে মোট ভোটার ৫,১৬,১৩৮ জন এর মধ্যে পুরুষ ভোটার ২,৫৭,৪৭৫ জন, নারী ভোটার ২,৫৮,৬৫৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮ থেকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভোটগ্রহণ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।