মোঃ ফারুক মিয়া
বিশেষ প্রতিনিধ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে আলোচনা সভা,দোয়া মাহফিল ও আনন্দ র্যালীর আয়োজন করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩ টায় বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাহাদুরাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. মঞ্জু হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ছইম উদ্দিন।
সঞ্চালনা করছেন ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মো. আব্দুল মোন্নাফ। এ ছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।
আলোচনা সভায় যুবদলের প্রতিষ্ঠা, ঐতিহ্য, সংগ্রাম ও অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
