ফিরোজ আলম
ব্যুরো প্রধান ফরিদপুর
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী মনোয়ারা সিকদার বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত আনিসুর রহমানসহ কমিটির সদস্যরা আলহাজ্ব শফিকুর রহমান কিরন এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আনিসুর রহমান, সাধারণ শিক্ষক সদস্য আকলিমা খাতুন এবং অভিভাবক সদস্য খবির উদ্দিন।
সৌজন্য সাক্ষাতে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
নবগঠিত এডহক কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় আলহাজ্ব শফিকুর রহমান কিরন এমপির সঙ্গে তাদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
