ঢাকাMonday , ২ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

‎শরীয়তপুরে চিকন্দী সরফ আলী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসিতে ১৮ জনে ফেল ১৭, পাস মাত্র ১ জন

admin
নভেম্বর ২, ২০২৬ ৯:৫৭ am
Link Copied!

‎ফিরোজ আলম
ব্যুরো প্রধান  ফরিদপুর
‎
‎
‎২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে শরীয়তপুরের চিকন্দী সরফ আলী স্কুল অ্যান্ড কলেজে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৫ দশমিক ৮৮ শতাংশ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ১ জন। অকৃতকার্য হয়েছে ১৭ জন। প্রতিষ্ঠানটি থেকে এবার কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি।
‎ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১৮ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে ১৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র ১ জন উত্তীর্ণ হয়েছে এবং বাকি ১৭ জন অকৃতকার্য হয়েছে। একজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
‎ফলাফলে দেখা যায়, প্রতিষ্ঠানটির মানবিক বিভাগ থেকে ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১ জন পাস করেছে। এতে প্রতিষ্ঠানটির সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ।
‎এবারের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির এমন ফলাফল স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান ও শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি জোরদারে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।