ঢাকাTuesday , ৩ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ যুবক-যুবতী পেলেন ১৪ লাখ টাকার ঋণ

admin
নভেম্বর ৩, ২০২৬ ৯:২৪ am
Link Copied!

ইলিয়াস মাহমুদ
খাগড়াছড়ি প্রতিনিধি।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সম্পন্নকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুরে জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞা।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার, জেলা পরিষদ সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তরের আহ্বায়ক কুহেলী দেওয়ান, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট রিপল চাকমা এবং অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাফিজা আইরীন।
আলোচনা সভা শেষে ১৩ জন যুবক-যুবতীর মধ্যে মোট ১৪ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করেন অতিথিরা। এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রশিক্ষণার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।